শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , রাত ১২:৪৮
ব্রেকিং নিউজ

সিংড়ায় বিভিন্ন জায়গায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন ও ট্রাক্টর দিয়ে ধুম মাটি বিক্রির মহাউৎসব

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ১৬ এপ্রিল ২০২৩ , রাত ০৮:৪৩

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার


নাটোরের সিংড়ায় বিভিন্ন জায়গায় ফসলি জমি ও পুকুর সংস্কারের নামে মাটি কাঁটার হিড়িক পড়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই একটি অসাধু চক্র প্রকাশ্যে অবৈধ ভাবে প্রচুর দামে মাটি কেটে বিক্রি করছে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে। এসব মাটি ট্রলি ও ট্রাক্টর সহ বিভিন্ন গাড়িতে নিয়ে যাবার সময় সড়কে পড়ছে। আবার এস্কেভেটর (ভেকু) দিয়ে পুকুর খনন করে মাটি বিক্রি করা হলেও এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এতে স্থানীয় সড়ক কোটি কোটি টাকার নির্মানাধীন রাস্তা নষ্ট করছে এস্কেভেটর (ভেকু) ব্যাবসায়ীরা। আর প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।


আজ রবিবার (১৬ই এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পৌরসভার দমদমা, রামানন্দ ইউপির বি-গলগিয়া থেকে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। মাটি নিয়ে যাওয়ার কারণে আশে পাশের ফসলি জমি ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।


উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের জানানোর পর তাঁরা পুকুর খনন বন্ধ করে দিলেও কিছুদিন পর মাটি ব্যবসায়ীরা আবার মাটি কাটা শুরু করেন।


এভাবেই ফসলি জমিতে পুকুর খনন আর মাটি বিক্রির উৎসব চলছে। অনেকে আবার দিনে মাটি না কেটে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করছেন। কিন্তু প্রশাসনের নজরদারিতেও বন্ধ হচ্ছে না মাটি কাটা ও বিক্রির ব্যবসা।


এ বিষয়ে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।


তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন। মাটি কাটার তো অনুমতি নেই। আমরা অভিযোগ পেলে অভিযান পরিচালনা করি। কখনও পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেয়া হয়। সমস্যা হলো কিছুদিন পর আবার শুরু করে। কিংবা একজনকে বন্ধ করলে অন্য জায়গায় অন্য কেউ মাটি কাটা শুরু করে। এখানে আরেকটি সমস্যা হলো মাটির দরকার, কিন্তু মাটি পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় বেপরোয়া ভাবে মানুষ মাটি কাটা ও বিক্রি করছে। সাংবাদিকরা আমাদের তথ্য দেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।