আবু নছির
ফরিদপুর প্রতিনিধি
পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি ও নগদ অর্থ দিলেন রিয়া রাথিন গ্রুপের এমডি কাজী আব্দুস সোবহান।
১০ এপ্রিল সোমবার সকাল ৯ ঘটিকায় নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারে গরিব অসহায় পুরুষ ও মহিলাদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
গরীব ও অসহায়রা জানায় শাড়ি লুঙ্গি পেয়ে আমরা অনেক খুশি কাজী আব্দুস সোবহান ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফরিদপুরের মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও রিয়া রথিন গ্রুপের পরিচালক কাজী আব্দুস সোবহান বলেন নগরকান্দা আমার জন্মভূমি রাজনীতি ও ব্যবসার পাশাপাশি নগরকান্দার মানুষের জন্য কিছু করার চেষ্টা করি তাই প্রধানমন্ত্রীর নির্দেশে নগরকান্দার মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ শুরু করছি উপজেলার দশ হাজার মানুষের পাসে থেকে এই শাড়ী লুঙ্গি বিতরণ করব।