নিজস্ব সংবাদদাতা, বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করেণ। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পটুয়াখালী জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি অফিসার মোঃ ইকবাল আহম্মেদ,
উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাইজিদ ইসলাম উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান উপস্থিত ছিলেন।