নুরুল আমিন ভূঁইয়া দুলাল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে চার ভাইয়ের বসতঘর পুড়ে গেছে। জানা যায় এর মধ্যে দুজনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অপর দুই ভাইয়ের বসতঘর আংশিক পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের এসময় আগুন নেভাতে গিয়ে জাহিদ হোসেন নামে এক যুবক আহত হয়েছেন বলে জানা যায় । তাকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য মতে এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাদিত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- পশ্চিম লতিফপুর গ্রামের সায়েদুল হকের ছেলে হুমায়ুন, রিয়াজ, বেল্লাল হোসেন ও জিন্নুর হোসেন।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় হুমায়ুনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে রিয়াজের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই রিকশাচালক হুমায়ুন কবির ও কাঠমিস্ত্রি রিয়াজের ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে বেলাল ও জিন্নুর ঘরও আংশিক পুড়ে যায়। স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় আমাদের একটি ইউনিট। আগুন নিয়ন্ত্রে আনা হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।