সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১১:০৩
ব্রেকিং নিউজ

চামারী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঈফতার মাহফিলে অংশগ্রহণ করছেন - রবিউল করিম রবি

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ , রাত ০১:০৪

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার



চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান, মুসলমানদের গুনাহ মাপের মাস পবিত্র মাহে রমজান। নাটোরের সিংড়া উপজেলার, চামারী ইউনিয়নে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে ঈফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রোজাদার ব্যক্তিগন ও ইউনিয়নের জনসাধারনদের সাথে সিয়াম সাধনার মাস উপলক্ষ্যে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, সৌজন্য সাক্ষাৎ ও নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে, এবং আইসিটি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক (এমপির) হাতকে শক্তিশালী করতে, ও আল্লাহ পাকের সন্তুষ্টির আশায়, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনসাধারন ও মুসল্লিদের সাথে ঈফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, রবিউল করিম রবি। ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের মধ্যে অন্যতম ৪ নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া বাজারে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্ব সাধারন এর সাথে আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তাঁর জন্য দোয়া করা হয়। বিলদহর ভোটোপাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটির উদ্দোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তিনি। চামারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আলীনগর, কৃষাণ নগর কওমি মাদ্রাসা ও জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এবং মাদ্রাসায় বাৎসরিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এছাড়াও চামারী ইউনিয়নের দড়ি মহিষমাড়ী গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সহ অন্যান্য ওয়ার্ডে উপস্থিত ছিলেন তিনি।