আবু নাছির
ফরিদপুর প্রতিনিধিঃ
পবিত্রঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় দুস্থ গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী আব্দুস সোবহান।
শুক্রবার সকাল ৯ ঘটিকায় কাইচাইল ইউনিয়নের কান্দী সম্মিলিত মাদ্রাসা চত্বরে কাইচাইল ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে দুস্থ অসহায় ও গরীব দুঃখী নারী ও পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার আহবায়ক দানবীর কাজী আব্দুস সোবহান। শাড়ি ও লুঙ্গি পেয়ে গরিব-দুঃখীদের মুখে হাসি ফুটে উঠেছে এ সময় অসহায়রা বলেন প্রতিবছরই ঈদ কোরবানি এলে কাজী আব্দুস সোবহান আমাদের ঈদ উপহার শাড়ি লুঙ্গি দেন, শাড়ি লুঙ্গি বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লস্করদিয়া ইউনিয়ন যুবলীগের নেতা শেখ জাহিদ, ছাত্রলীগের নেতা কাজী তানভীর আহমেদ, নরগকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মিজান তালুকদার, কাইচাইল ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক (ফজলা) মেম্বার, সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশিষ্ট ব্যক্তি কাবুল তালুকদার, শহিদুল ইসলাম প্রমুখ।
শাড়ি লুঙ্গি বিতরণ কালে কাজী আব্দুস সোবহান বলেন গরিব অসহায়দের মূল্য আমার কাছে সব সময়ই থাকবে , আমি যতদিন জীবিত আছি খেটে খাওয়া গরিব অসহায় সাধারণ মানুষদের ঈদ উপহার দিয়েই যাব এবারের ঈদে গরিব অসহায় দশ হাজার মানুষের পাশে থেকে শাড়ি লুঙ্গি বিতরণ করব ইনশাল্লাহ।