মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১২:০৭
ব্রেকিং নিউজ

একদিনে আরও ৪৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ৮ জানুয়ারী ২০২৩ , বিকাল ০৩:৩৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৪৭ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩৮ জন।

তবে, এ সময়ে দেশে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৮১ জনই রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১৭৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ৭৬৩ জন।